BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানের ছোড়া ড্রোন সিরিয়ার আকাশে গিয়ে ধ্বংস করছে ইসরায়েলি যুদ্ধবিমান

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এবং আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ার আকাশে গিয়ে একটি ইরানি ‘শাহেদ-১৩৬’ ড্রোনকে আটকে দিচ্ছে।

লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ভিডিওটি মূলত ফেসবুকে পোস্ট করা হয়েছিল। এক্স-পোস্টেও একটি ক্রপ করা ভিডিও শেয়ার করা হয়।

ভিডিওগুলোতে তাতে দেখা যাচ্ছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি ফায়ার করে ড্রোনটিকে ভূপাতিত করছে। আল জাজিরার মতে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে দেরা অঞ্চলের আকাশে এই ঘটনাটি দেখা যায়।

এদিকে, ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ওপর শুক্রবার (২০ জুন) বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুসারে, ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

News Desk

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে রাজপথে বিএনপি-জামায়াত-এনসিপি

brs@admin

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

News Desk

বৈশাখে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল কাচকি মাছের ভর্তা

brs@admin

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্লিখনে এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: আনোয়ার ইব্রাহিম

News Desk