BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

রামুতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার জেলার রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার বন বিভাগের হেডম্যান সৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পারে শ্রমিক দিয়ে পাহাড় কাটছিলেন। আজ ভোরে পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিক সিরাজুল হক প্রাণ হারান।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার দিকে মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আইনজীবী থেকে নায়ক ‐ সিয়ামের ক্যারিয়ার বদলের গল্প

rahman himel

৩৫ বছরে সর্বোচ্চ হাম সংক্রমণ যুক্তরাষ্ট্রে

rahman himel

আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমির খসরু

brs@admin

ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৬%-এ নামানোর আশা

News Desk

মেসির ম্যাজিকে আর্জেন্টিনার বিজয়গাথা

brs@admin

আইনশৃঙ্খলা ভালো হলে দেশ ইউরোপ-আমেরিকা হতো ‐ জামায়াত আমির

rahman himel