26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশস্বাস্থ্য

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি: ডা. সায়েদুর

কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের।

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষ এসব কথা জানান তিনি।

সায়েদুর রহমান বলেন, এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে।

এ সময় তিনি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন।

অন্যদিকে, বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন।

দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সঙ্গে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

বিআরএসটি/এসএস

Related posts

মেটা ও টিকটককে নজরদারি ও তথ্য যাচাই বাড়ানোর আহ্বান ইইউর

News Desk

নতুন পে-স্কেল বাস্তবায়ন তিন ধাপে, অবসরভোগীদের পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

News Desk

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানে চীনের আমন্ত্রণ

News Desk

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

News Desk

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

News Desk

মনির খানের কণ্ঠে আসছে আবেগঘন গান ‘মা’

News Desk
Translate »