28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় একযোগে পাঁচটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

বুধবার (৩০ জুলাই) রাতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তেলআবিব, আশকেলন ও নেগেভ অঞ্চলের তিনটি সামরিক টার্গেটে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ‘অভিযানটি সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বুধবার সন্ধ্যায় ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়। এ সময় কোনো সাইরেন বাজানো হয়নি বলে জানিয়েছে তারা।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে ফিরেছেন ৪২হাজার ৯৫০ জন হাজি

brs@admin

বরিশাল পোর্ট রোডের রাস্তা দখলের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বাপ্পীর

brs@admin

চকবাজারে দোকান ভাঙচুর-লুটপাটের বিচার দাবি ব্যবসায়ীদের

News Desk

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

News Desk

ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলি জাফর

News Desk

প্রধানমন্ত্রীর কিছু ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে : চৌধুরী আশিক

News Desk
Translate »