28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ঈদ উপলক্ষে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

ঈদের দিনসহ এর আগে ৭ দিন এবং পরে ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (৩ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও বলা হয়, এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করে জানানো হয়েছে যে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং যানবাহন চলাচলের সুবিধার্থে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

বিআরিএসটি / জেডএইচআর

Related posts

পিরোজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

News Desk

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল প্যানেল প্রার্থীরা

News Desk

মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

brs@admin

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ

News Desk

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলা, চার সাংবাদিকসহ নিহত ১৫

News Desk
Translate »