BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

কালো টাকা সাদা করার সুযোগ করফাঁকি দেয়া ব্যক্তিদের পুরস্কৃত করা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ করফাঁকি দেয়াদের পুরস্কৃত করা। এটি নীতি-নৈতিকতার বিরোধী।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে মঙ্গলবার (৪ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে নূন্যতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারতো অন্তর্বর্তী সরকার। বিশেষ পরিস্থিতিতে বাজেট নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল।

সংলাপের মধ্য দিয়ে বাজেট হলে তা বাস্তবসম্মত হতো উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ঐকমত্যের ভিত্তিতে বাজেট হলে দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত।

বিআরিএসটি / জেডএইচআর

Related posts

শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই জনের কারাদণ্ড

News Desk

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

brs@admin

‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক

News Desk

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

News Desk

ছয় ঘণ্টা পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

brs@admin

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : ফারুক

News Desk