33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

সোমবার (২ জুন) সকাল থেকে ইশরাক সমর্থকদের বিক্ষোভে ডিএসসিসির বিভিন্ন স্তরের কর্মচারীরাও অংশ নিয়েছেন। নগর ভবনের মূল ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা। এতে সব ধরনের সেবামূলক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট সত্ত্বেও এখনো কেন ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না?

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরে গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

Related posts

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

News Desk

নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin

মিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা

News Desk

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

নাটোরে গণভোট ও নির্বাচনের সচেতনতা বৃদ্ধিতে সঙ্গীতানুষ্ঠান

News Desk
Translate »