28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদসারাদেশ

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প

মধ্যরাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীরে। যার ফলে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মিয়ানমারের চিন হাখা অঞ্চলে।

গত ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

মৌচাকে প্রাইভেটকারের ভেতরে মিলল দুটি মরদেহ

News Desk

‘গাজা জিম্মি মুক্তি চুক্তি’ অনুমোদন করেছে ইসরাইল

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

News Desk

৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা

News Desk

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk
Translate »