শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জ্ঞান ফিরেছে নুরের

রাজধানীর কাকরাইলের ঘটনায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তথ্যটি নিশ্চিত করা হয়।
স্ট্যাটাসে জানানো হয়েছে, নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।
স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
বিআরএসটি/এসএস

Related posts

মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

brs@admin

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

News Desk

একুশে আগস্ট গ্রেনেড হামলা; তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

News Desk

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin

ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার

brs@admin

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk
Translate »