BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ধরতে সময় লেগেছে। চেষ্টা করা হচ্ছে—সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

এদিন সকালে আম রফতানি কার্যক্রম উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে হবে, তাহলেই উৎপাদন বাড়বে। কৃষকের উপকারে কাজ করলেই ভোক্তা উপকৃত হবে।

তিনি আরও বলেন, রফতানি বাড়াতে হবে, আমদানি যেন কমে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। উৎপাদন গতবারের তুলনায় বেশি হয়েছে বলেও দাবি করেন কৃষি উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

রূপসা নদীতে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

News Desk

আবারও বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে

News Desk

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

News Desk

এসএসসির ফলাফল: লালমোহনে সাফল্যের শীর্ষে হা-মীম

News Desk

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

News Desk

পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

News Desk