26.9 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরাইলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরাইলি সেনাবাহিনী উপত্যকাজুড়ে তাদের অভিযান আরো সম্প্রসারণ করবে। মঙ্গলবার টাইমস অব ইসরাইলসহ ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন, নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিষয়ে কথোপকথনে ‘গাজা উপত্যকা দখল’ শব্দটি ব্যবহার করেছেন।

সংবাদমাধ্যম ওয়াইনেট ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের জন্য যাচ্ছি।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘যেসব এলাকায় জিম্মিদের আটকে রাখা হয়েছে, সেখানেও অভিযান চালানো হবে। যদি চিফ অব স্টাফ রাজি না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।’

নেতানিয়াহুর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা জানান, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ওই কর্মকর্তা জানান, ‘যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে।’

তবে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমিরের গাজার দখলের প্রস্তাবের বিরোধিতা করেছেন।

গাজা উপত্যকার প্রায় ৭৫ শতাংশ এখন আইডিএফের নিয়ন্ত্রণে। নতুন পরিকল্পনার অধীনে, সেনাবাহিনী অবশিষ্ট অঞ্চলও দখল করবে বলে ধারনা করা হচ্ছে।এরফলে পুরো উপত্যকা ইসরাইলি নিয়ন্ত্রণে আসবে।

এই পদক্ষেপের ফলে গাজার লাখ লাখ বেসামরিক নাগরিক এবং এখানে কর্মরত দাতা গোষ্ঠীর কর্মকর্তাদের ওপর কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়।

আইডিএফ জানিয়েছে, তারা পুরো উপত্যকা দখলের বিরোধী। সেনাবাহিনীর ধারণা, হামাসের সকল অবকাঠামো পরিষ্কার করতে কয়েক বছর সময় লাগতে পারে। যদি সেনারা ইসরাইলি জিম্মিদের যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানে পৌঁছায়, তাহলে জিম্মিদের হামাস মেরে ফেলতে পারে-এমন আশঙ্কাও রয়েছে।

সোমবার নেতানিয়াহু বলেছিলেন, তিনি যুদ্ধ কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আইডিএফকে নির্দেশ দেওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন।

এরআগে রোববার, চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, গাজা দখল নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা বলছে, ‘ইসরাইলের পরিকল্পনা রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করা হোক।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

পুলিশের কোনো পরিবর্তনই হয়নি: মির্জা ফখরুল

News Desk

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপে হামলার হুমকি

News Desk

৮৪৫ দিন পার; কাসিম খানের আবেগঘন আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে

News Desk

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

brs@admin

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’

brs@admin

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

brs@admin
Translate »