26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর যাত্রা শুরু : আসিফ মাহমুদ

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দালালমুক্ত, সহজলভ্য ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’।

বিশেষ দিকনির্দেশনা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সব মন্ত্রণালয়ের সেবাকে এই প্ল্যাটফর্মে আনার চেষ্টা। প্রবাসীদের জন্য প্রবাসী সেবা কেন্দ্র গঠনের নির্দেশ। উদ্যোক্তারা স্থান ভাড়া, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব নেবেন। সেবা মান বজায় না রাখলে লাইসেন্স বাতিল হতে পারে।’

আসিফ মাহমুদ বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশের নাগরিক সেবা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, এবং ডিজিটাল সরকারব্যবস্থার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিআরএসটি/এসএস

Related posts

শি-পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

News Desk

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

News Desk

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

brs@admin

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন

News Desk

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

News Desk

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

News Desk
Translate »