26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

পল্লবী মেট্রো স্টেশনের নিচে যুবকের আইফোন ছিনতাই

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে চাপাতি দিয়ে কুপিয়ে আল-আমিন রানা নামে এক যুবকের আইফোন ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে ২৪ মে রাত সাড়ে ১১টার দিকে। রানা রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং থাকেন পল্লবী এলাকায়।

আল-আমিন রানা জানান, ছিনতাইয়ের ঘটনায় পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পেছন পেছন আসছিলেন তিনজন। তাদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তার গতিরোধ করেন। তারা ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় ছিনতাইকারীদের একজন ধারালো চাপাতি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় পালিয়ে যান।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, তিনি গতকালই এ থানায় যোগ দিয়েছেন। ঘটনাটির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

বিআরএসটি/ এসএস

Related posts

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ১২ ফুট উচ্চতার ‘ইমরান খান’! দাম ৮০ লাখ রুপি

brs@admin

জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

News Desk

ফের গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন

News Desk

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

brs@admin

আগামী সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘হতে পারে’: ট্রাম্প

brs@admin

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »