26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

দুপুর ১টার মধ্যে চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার মধ্যে দেশের চার অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২১ মে) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে। আগামী ২৬ মের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, তখন আবার গরম কমে আসবে।

বিআরএসটি/ এসএস

Related posts

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

brs@admin

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে চায় না বিএনপি: দুদু

News Desk

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখায় আপত্তি নেই ট্রাম্পের

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

News Desk

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

News Desk

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

News Desk
Translate »