30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

মিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সংসার পেতেছিলেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সৃজিত-মিথিলার সম্পর্ক এখন কী পরিস্থিতিতে আছে, তা নিয়ে নানা জনের নানা মত। বহুদিন হলো একসঙ্গে দেখা যায় না সৃজিত-মিথিলাকে। গুঞ্জন আছে, তাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চান না সৃজিত কিংবা মিথিলা কেউই। তবে তাদের মধ্যে যে দূরত্ব বেড়েছে, তা স্পষ্ট।

মিথিলার পর সৃজিতের জীবনে এসেছে আরেক নায়িকা। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে ইদানীং বেশ শোরগোল চলছে টালিউডে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নামে নতুন সিনেমা বানাচ্ছেন সৃজিত। তাতে অভিনয় করেছেন সুস্মিতা। শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত-সুস্মিতা। সেখান থেকে পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ছবিতে সমুদ্রের ধারে বেশ রোমান্টিক মুহূর্তে দেখা যায় দুজনকে।

এই ছবির সূত্র ধরে টলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকি এটাও শোনা যাচ্ছে, দুজনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) ছিল জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার। সেখানেও সুস্মিতার সঙ্গে দেখা যায় সৃজিতকে। দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তারা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।

সেখানে তাদের প্রশ্ন করা হয়, তারা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, ‘সুস্মিতা কী বলবে তুমি?’ সুস্মিতা হাসতে হাসতে উত্তর দেন, ‘আমি আর কি বলব, আমরা দুজনে খুব ভালো বন্ধু। কয়েক দিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। যাঁরা যা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

তবে কি সুস্মিতার মেন্টর হয়ে উঠেছেন সৃজিত? কলকাতা টাইমসের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘মেন্টর খুবই হাই-ফাই টার্ম। আমরা পরস্পরের সঙ্গে নিজেদের পছন্দের গান শেয়ার করি। বাইরে খেতে যাই। সিনেমা নিয়ে গল্প করি। সে আমাকে জোর করে সুশি খাওয়ায়, আমি তাকে চাইনিজ খাবার খেতে উৎসাহিত করি।’

আর সুস্মিতা বললেন, ‘লোকে অকারণে গসিপ করে। কিন্তু আমি বুঝতে পারি না, একটি বন্ধুত্ব যখন আমাকে সমৃদ্ধ করছে, সেটা কেন লুকাতে যাব? যদি লুকানোর মতো আসলেই কিছু থাকত, তাহলে কি আমরা একসঙ্গে প্রিমিয়ারে যেতাম? এভাবে এত প্রকাশ্যে একসঙ্গে ঘুরে বেড়াতাম?’

এর আগেও সৃজিত মুখার্জির সঙ্গে একাধিক নায়িকার প্রেমের কথা শোনা গেছে। যাদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জি ও ঋতাভরী চক্রবর্তী। তবে সেই প্রেম না টিকলেও প্রাক্তনদের সঙ্গে এখনো সৃজিতের সম্পর্ক ভালো।

উল্লেখ্য, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ শেষ হয়েছে। আগামী বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির শুটিংয়ের লুক, যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘নিঃশর্ত যুদ্ধবিরতি’তে একমত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

News Desk

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকার ছবি ‘উৎসব’

brs@admin

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইবিজেএ’র নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

News Desk

১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

News Desk

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk
Translate »