29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়।

এ সময় বক্তারা বলেন, ইলিশ টিকিয়ে রাখতে হলে নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

বিসিবি পরিচালক নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি

News Desk

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার

brs@admin

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

News Desk

অবসর ভেঙে ফিরছেন রস টেলর, নিউজিল্যান্ড নয়, খেলবেন মায়ের দেশের হয়ে

News Desk

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

News Desk

জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

News Desk
Translate »