26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

যৌথ সভা ডেকেছে বিএনপি

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা ডেকেছে দলটি। জানা গেছে, দুপুর ২ টায় শুরু হবে বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন ব্যাংকক অবস্থান করছেন চিকিৎসার জন্য।

যৌথসভায় আরও উপস্থিত থাকবেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা। আরও থাকবেন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবরা। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করা হবে।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ মে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কর্মসূচি নিতে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে কত শতাংশ?

News Desk

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

brs@admin

প্রতারণার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

News Desk

দশ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

brs@admin

জুলাই যোদ্ধা কেএম মামুনের সন্ধান দাবিতে মানববন্ধন

News Desk

গাজাকে নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে চাপের মুখে যুক্তরাষ্ট্র

News Desk
Translate »