BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

প্রধান উপদেষ্ঠার জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

খলিলুর রহমান বলেন, শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, তাই এখন পর্যালোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের সর্বস্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আরও হবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমানোর চেষ্টা করা হবে। শুল্ক বাড়ানো আকস্মিক বিষয় নয়। এতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের রপ্তানি প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও শুল্ক বেড়েছে, তাই যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং বাংলাদেশের তৈরি পোশাকে বৈচিত্র্য থাকায় সম্ভাবনার দুয়ার খুলবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার।

বিআরএসটি/জেডএইচআর

 

Related posts

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ

brs@admin

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

News Desk

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল: ম্যাক্রোঁ

brs@admin

আইপিএল থেকে বাদ পড়ে হতাশ মুস্তাফিজ

News Desk

কাল থেকে অনার্স প্রথমবর্ষের পরীক্ষা শুরু

News Desk

ক্যানসারে আক্রান্তের পর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন বাইডেন

brs@admin