BRS TIMES
কৃষি ও প্রকৃতিপ্রচ্ছদ

পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত

পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক তুলে নিয়েছে ভারত। এ বিষয়ে দেশটির রাজস্ব বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ভারত আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে। দেশীয়ভাবে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ন্যূনতম রপ্তানি মূল্য এবং সরাসরি নিষেধাজ্ঞাসহ প্রায় পাঁচ মাস ধরে রপ্তানি বিধিনিষেধ আরোপের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

মোংলায় এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

News Desk

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

News Desk

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

News Desk

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

News Desk

সিইসি-বিএনপি বৈঠক

News Desk