27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

বিআরএস টাইমস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহিদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এ সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেওয়া হয়।

বিআরএসটি/এনএল

Related posts

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

brs@admin

বাংলাদেশ উইথাউট আওয়ামী লীগ, শাহবাগ ব্লকেডের আগে হাসনাত আব্দুল্লাহ

brs@admin

ডিভোর্স লেটার হাতে পেয়ে ফাঁস দিলেন স্বামী

brs@admin

বাগেরহাটে ইউপি কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

News Desk

১ রুপিতে ১,০৫০ একর জমি ইজারা ‘মোদির বন্ধুকে’ : কংগ্রেস

News Desk

রাশিয়াকে কিম জং উনের নিঃশর্ত সমর্থন

News Desk
Translate »