28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

বিআরএস টাইমস: ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডের অলংকার জুয়েলার্স এর মালিক।

সংবাদ পেয়ে ব্যাবসায়ীর ছেলে সায়মন হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, প্রতিদিনের মত তার বাবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

বিআরএসটি/আরএন

Related posts

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

News Desk

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের লবিস্ট ফার্ম নিয়োগ

News Desk

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk
Translate »