BRS TIMES
খেলনা-তাঁবুতে নগদ সহায়তার হার স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতিপ্রচ্ছদ

খেলনা-তাঁবুতে নগদ সহায়তার হার স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক

কাপড়ের তৈরি খেলনা ও তাঁবু রপ্তানির বিপরীতে প্রযোজ্য নগদ সহায়তার হার স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বস্ত্রজাত সামগ্রী হিসেবে এসব পণ্যের রপ্তানিকারকরা বিদ্যমান রপ্তানি প্রণোদনার আওতায় এই সহায়তা পাবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিকারকরা গত ৫ জুলাই জারি করা এফইপিসিডি-১ সার্কুলার নম্বর ১৭-এর পরিশিষ্ট ক-এর তালিকার ১, ২ ও ৫ নম্বর ক্রমিকে নির্ধারিত হারে নগদ সহায়তা পাবেন। পণ্যভেদে এই হার শূন্য দশমিক ৩০ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

নগদ সহায়তার হার যেভাবে মিলবে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার সময় ২০২১ সালের ১০ নভেম্বরের এফই সার্কুলার নম্বর ৩৪-এর নির্দেশনাও অনুসরণ করতে হবে। নগদ সহায়তার অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত অর্থবছরে তাঁবু রপ্তানির পরিমাণ ছিল ২৪ কোটি ডলারের কিছু কম। অন্যদিকে সব ধরনের খেলনার সম্মিলিত রপ্তানি ছিল ছয় কোটি ডলারের কিছু বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরে মোট ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ সহায়তা দেওয়া হচ্ছে; খাতভেদে হার শূন্য দশমিক ৩ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

Related posts

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ২ মাস বাড়লো

News Desk

প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মাঝেই নির্বাচন হতে হবে : সেলিম উদ্দিন

brs@admin

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

News Desk

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের চেক বিতরণ

News Desk

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন মাইলি সাইরাস

rahman himel

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk