BRS TIMES
লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন ও মাহাবুব আলম, দপ্তর সম্পাদক শাহীন কুতুব, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মতো আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খামারিরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনায় উৎসাহিত হবেন।

এ সময় মা ডেইরি ফার্মের মালিক নুরুদ্দিন, লাকি ডেইরি ফার্মের মালিক হানিফ ব্যাপারী, উপজেলার বিভিন্ন খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related posts

১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ ছাড়ল আইএমএফ

brs@admin

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk

ফের ভারত থেকে পুশইন, পাটগ্রাম সীমান্তে আটক ২০

brs@admin

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

News Desk

মালয়েশিয়ার পর্যটক বাস দুর্ঘটনায় দুইজন নিহত

brs@admin

আমি অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: নুসরাত ফারিয়া

brs@admin