BRS TIMES
পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় যুবক হত্যা ‐ একজনের যাবজ্জীবন
জাতীয়প্রচ্ছদসারাদেশ

পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় যুবক হত্যা ‐ একজনের যাবজ্জীবন

পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু নামে এক যুবককে হত্যার দায়ে প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। এদের মধ্যে শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন এবং বাকি দুইজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন।

এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

Related posts

বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ: বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা

brs@admin

নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন

News Desk

নয়াপল্টনে যুবদলের সমাবেশে আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি

rahman himel

আজ নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

News Desk

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

News Desk

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin