BRS TIMES
১৯৬৬ সালের পর আবার যুক্তরাজ্যে ফুটবল বিশ্বকাপ
খেলাধূলাপ্রচ্ছদ

১৯৬৬ সালের পর আবার যুক্তরাজ্যে ফুটবল বিশ্বকাপ

১৯৬৬ সালের পর আবার বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে যুক্তরাজ্যে। ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের যৌথ দরপত্র আজ ফিফার কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। একমাত্র বৈধ দরপত্র হওয়ায় এই অনুমোদন এখন কেবল আনুষ্ঠানিকতা।

সোমবার জুরিখে ফিফা সদর দপ্তর থেকে ভার্চুয়ালি বসছে ফিফার বিশেষ কংগ্রেস। অল টুগেদার নামের এই যৌথ দরপত্র ছাড়া ২০৩৫ আসরের জন্য আর কোনো বৈধ প্রস্তাব জমা পড়েনি। ফলে ৬৯ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চ সাজবে যুক্তরাজ্যের মাটিতে।

২০৩৫ নারী বিশ্বকাপ

৪৮ দলের এই আসরে ৩৯ দিনে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। প্রস্তাবিত ১৯টি ভেন্যুর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি ও উত্তর আয়ারল্যান্ডে একটি। তালিকায় আছে ওয়েম্বলি, ওল্ড ট্র্যাফোর্ড, হ্যাম্পডেন পার্ক ও উইন্ডসর পার্কের মতো বিখ্যাত স্টেডিয়াম।

ফিফার মূল্যায়নে এই দরপত্র পেয়েছে ৫-এর মধ্যে ৪ দশমিক ৩ পয়েন্ট। কর ও নিরাপত্তা নিয়ে সরকারি নিশ্চয়তার ক্ষেত্রে মাঝারি চুক্তিভিত্তিক ঝুঁকির কথা বলা হলেও সামগ্রিকভাবে দরপত্রটিকে শক্তিশালী হিসেবেই দেখছে ফিফা।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলেছেন, ২০২২ সালের মেয়েদের ইউরোর সাফল্যের ধারাবাহিকতায় এই আয়োজন যুক্তরাজ্যের ফুটবলকে আরও এগিয়ে নেবে। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন নতুন প্রজন্মের মেয়ে ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হবে বলেও মনে করেন তিনি।

একই কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টা রিকা ও জ্যামাইকার যৌথ দরপত্রও অনুমোদন পেতে যাচ্ছে। ২০৩১ সাল থেকেই নারী বিশ্বকাপ হবে ৪৮ দলের, আর সেই ধারাবাহিকতা বজায় থাকবে ২০৩৫ সালের যুক্তরাজ্য আসরেও।

Related posts

আজ সুপার এইটে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ লড়াই

News Desk

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনব্যক্তির কারাদণ্ড

News Desk

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

brs@admin

নাজিরপুরে বিএনপি নেতাদের বাড়ি ও দোকানে আগুন ‐ গ্রেপ্তার ৩

rahman himel

বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

News Desk

বাড়ানো হয়েছে এইচএসসিতে ফের ফরম পূরণের সময়

brs@admin