BRS TIMES
বসুন্ধরায় অভিযানে ধরা ভৈরব পৌর আ.লীগের সম্পাদক আতিক
জাতীয়প্রচ্ছদরাজনীতিসারাদেশ

বসুন্ধরায় অভিযানে ধরা ভৈরব পৌর আ.লীগের সম্পাদক আতিক

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ (৫০)। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ভাটারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি চালায়; সহায়তা করে ভাটারা থানা পুলিশ। আতিক ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে কিশোরগঞ্জের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আতিকের বিরুদ্ধে যত অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ভৈরবে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তিনি অন্যতম পলাতক আসামি ছিলেন। এসব ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এ ছাড়া সম্প্রতি ভৈরব থানা-সংলগ্ন মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা নতুন মামলায় তাঁকে ২ নম্বর আসামি করা হয়েছে। ভৈরব থানায় তাঁর বিরুদ্ধে আরও একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। পাশাপাশি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সোমবার দুপুরে তাঁকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related posts

আজ পবিত্র শবে কদর

News Desk

প্রথমবার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারেক রহমান

News Desk

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা

brs@admin

সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

News Desk

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News Desk

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

News Desk