BRS TIMES
আশুলিয়ায় সড়কে শ্রমিক বিক্ষোভ ‐ ছত্রভঙ্গ টিয়ারশেলে
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

আশুলিয়ায় সড়কে শ্রমিক বিক্ষোভ ‐ ছত্রভঙ্গ টিয়ারশেলে

মজুরি আন্দোলনের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠল আশুলিয়া শিল্পাঞ্চল। আজ সোমবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর পোশাকশ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, সকালে নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন; যেসব কারখানার শ্রমিকরা দেরিতে বের হচ্ছিলেন, তাঁদের মারধরও করা হয়। রিকশা থেকে নামিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগও উঠেছে।

আশুলিয়ায় যা ঘটল আজ

তবে নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী পোশাকশ্রমিক মুঠোফোনে দাবি করেন, শ্রমিকরা কোনো কারখানা বা অন্য শ্রমিকের ওপর হামলা করেনি। কারখানা থেকে বের হওয়ার পর পুলিশই তাঁদের ওপর হামলা করেছে বলে তাঁর অভিযোগ।

বিক্ষোভ চলাকালে একটি বাস ভাঙচুরের চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।

নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কিছু কারখানার শ্রমিকরা আজ কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এতে আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানিয়েছে, আরও কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে অবস্থান করলেও কাজ বন্ধ রেখেছেন।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গতকাল রোববার কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সেদিন সড়ক অবরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Related posts

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

News Desk

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা

News Desk

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

News Desk

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

brs@admin

চবির ৩৫ তম ব্যাচের সংগঠন ‘ঝুপড়ি’র নতুন সভাপতি তানিয়া, সাধারণ সম্পাদক এরশাদ

News Desk