BRS TIMES
দেশ ছাড়ার চেষ্টায় বিমানবন্দরে ধরা সুইডেন আসলাম
জাতীয়প্রচ্ছদ

দেশ ছাড়ার চেষ্টায় বিমানবন্দরে ধরা সুইডেন আসলাম

দেশ ছাড়ার চেষ্টার সময় রাজধানীর একসময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন আসলাম। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারার সময় চেকিংয়ে তাঁর পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি ধরা পড়ে। তেজগাঁও থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে; মামলাটি এখন ডিবি তদন্ত করছে।

সুইডেন আসলাম যেভাবে ধরা পড়লেন

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ আসলামকে আটক করে ডিবির হাতে তুলে দেয়। তিনি বলেন, সুইডেন আসলামকে অনেক দিন ধরে খোঁজা হচ্ছিল; তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি কর্মকর্তারা জানান, চাঁদাবাজিসহ নানা অপরাধে ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসলামের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল চালানোর অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল; এর মধ্যেই দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি।

নব্বইয়ের দশকের আলোচিত এই সন্ত্রাসীর বাড়ি ঢাকার নবাবগঞ্জে, বাবার নাম শেখ জিন্নাত আলী। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন তিনি। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান আসলাম।

Related posts

চীন সফরে একই গাড়িতে মোদি-পুতিন

News Desk

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

গ্রাফিতি আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে : আসিফ মাহমুদ

News Desk

লালমোহনে ইয়াবাসহ আটক ২

News Desk

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

চিনির পরিবর্তে আদা চা কেন খাবেন?

brs@admin