26 C
Bangladesh
Monday, October 19, 2026
BRS TIMES
লালমোহনে ইয়াবাসহ আটক ২
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে ইয়াবাসহ আটক ২

ভোলার লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরনবীপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম রাকিব (৪০) এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. হোসাইনের ছেলে মো. নূরুল ইসলাম (৩৭)।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আবু ইউসুফের নেতৃত্বে একটি দল লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির এসআই মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মো. জাহিদুল ইসলাম রাকিব লালমোহন পৌরসভার স্টোরকিপার হিসেবে কর্মরত। তার কাছে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যান নূরুল ইসলাম। প্রাথমিকভাবে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related posts

ইলিয়াস কাঞ্চনের দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

brs@admin

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিরোধ করবে : হাসনাত

brs@admin

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

brs@admin

ছেলের ছুরিকাঘাতে মায়ের প্রাণহানি

News Desk

যদি কিন্তু ছাড়াই আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

brs@admin

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin
Translate »