BRS TIMES
বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক ঢাকা রেঞ্জে
জাতীয়প্রচ্ছদ

বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক ঢাকা রেঞ্জে

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন নিরস্ত্র পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তালিকায় রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বহুল আলোচিত পরিদর্শক তৈমুর ইসলামসহ বিতর্কিত তিন কর্মকর্তা।

গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে ওই তিন পরিদর্শকের আগের সংযুক্তির (ক্লোজড) আদেশও বাতিল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জনস্বার্থ।

ঢাকা রেঞ্জে যাঁরা এলেন

বিতর্কিত তিনজনের মধ্যে তৈমুর ইসলাম সাড়ে পাঁচ মাস ধরে রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন। আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু ছিলেন রংপুর রেঞ্জের নীলফামারীতে সংযুক্ত, আর পরিদর্শক মো. হাসানুজ্জামান ছিলেন সিলেট রেঞ্জে সংযুক্ত। বাকিদের মধ্যে আছেন খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের এ টি এম আরিচুল হক, খুলনা মহানগরের এস এম জাবীদ হাসান, সুনামগঞ্জের মো. রতন শেখ, শিল্পাঞ্চল পুলিশ-৬-এর সুজিত মিস্ত্রী, সাতক্ষীরার মো. মাহমুদুর রহমান ও মো. আবু বকর সিদ্দিক এবং পিরোজপুরের মো. হোসেন আল মাহাবুব।

সাধারণত কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠলে বা তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হলে তাঁকে কর্মস্থল থেকে সরিয়ে অন্য ইউনিটে সংযুক্ত করা হয়। অন্যদিকে ঢাকা রেঞ্জে পদায়ন পরিদর্শকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তাঁদের মধ্য থেকেই থানার ওসি পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনেকটা তড়িঘড়ি করে এই বদলির আদেশ হয়েছে। এই কর্মকর্তাদের কয়েকজনকে গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব দেওয়া হতে পারে, তবে প্রজ্ঞাপনে কারও জন্য নির্দিষ্ট থানার নাম উল্লেখ করা হয়নি। বদলি হওয়া কর্মকর্তাদের আজ সোমবারের মধ্যে ছাড়পত্র নিতে বলা হয়েছে; না নিলে আগামীকাল থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ ঢাকা রেঞ্জের জেলাগুলোতে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে দুটি থানা ও বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেওয়ার পর সেখানকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়েছিল। ঢাকা রেঞ্জের আওতায় রয়েছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর ‐ মোট ১৩টি জেলা।

গোপালগঞ্জে বেনজীর আহমেদের পরিবারের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জন্য জমি কেনায় তৈমুরের ভূমিকা নিয়ে এর আগে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। জমি বিক্রেতা পরিবারগুলোর অভিযোগ ছিল, ভয় দেখিয়ে তাঁদের জমি বিক্রিতে বাধ্য করা হয়েছিল; যদিও তৈমুর সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। মনিরুল হক ডাবলু ২০২৫ সালের মার্চে আশুলিয়া থানার ওসি হন; তখন তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক ওঠে।

Related posts

ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ

News Desk

নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার: আন্দালিব রহমান পার্থ

brs@admin

কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের ধর্মঘট

News Desk

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

বিজয়ের মাসে মাসব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি

rahman himel

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে ‐ আজ কেমন বৃষ্টি হবে

rahman himel