BRS TIMES
সোনার দামে পতন থামছেই না ‐ ভরি নামল ২ লাখের নিচে
অর্থনীতিপ্রচ্ছদ

সোনার দামে পতন থামছেই না ‐ ভরি নামল ২ লাখের নিচে

দেশের বাজারে সোনার দামে পতন থামছেই না। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন ঘোষণায় ২২ ক্যারেট সোনার ভরি কমেছে আরও ৬ হাজার ১৮২ টাকা। এতে প্রায় ১৩ মাস পর সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ টাকার নিচে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে; বিশ্ববাজারেও সোনার দাম কমতির দিকে।

সোনার দামে নতুন তালিকা

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা কমে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৫ টাকা কমে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৫ হাজার ৫৪১ টাকা কমে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে গত ৬ নভেম্বর থেকে নয় দফায় ২২ ক্যারেট সোনার ভরিতে মোট দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা। এর মধ্যে শুধু শুক্রবারই (২০ নভেম্বর) ভরিতে রেকর্ড ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৯৪ হাজার টাকার ঘরে; মাঝে দাম একপর্যায়ে প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছিল বলেও জানিয়েছে বাজুস।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে; নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম ও নিয়ম বহাল থাকবে।

Related posts

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ

News Desk

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে মৃত ১৫

News Desk

কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk

সিনহা হত্যা মামলায় প্রদীপ কুমার ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

brs@admin

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ

brs@admin

১০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপার গ্রেফতার

News Desk