26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

১০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপার গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাস চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে এবং হেলপার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে চালকের সিটের ডান পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি নিয়ে যা জানা গেল

brs@admin

শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

brs@admin

জুলাই গণ-অভ্যুত্থানের ফসল ডাকসু: আসিফ মাহমুদ

News Desk

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩৯

News Desk

না ফেরার দেশে আলমগীর মহিউদ্দিন

News Desk

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প

News Desk
Translate »