BRS TIMES
আধুনিক সেনাবাহিনীর ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান ‐ রিজভী
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আধুনিক সেনাবাহিনীর ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান ‐ রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন; সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান অপরিসীম। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের অপরিসীম অবদান রয়েছে।

স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

সেনাবাহিনীর ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে সর্বাধিক উল্লেখ করে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।

নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, পরাজিত শক্তি যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে, তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে।

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Related posts

জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে পারব: আলী রীয়াজ

brs@admin

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

News Desk

রোববার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের পরবর্তী শুনানি

News Desk

সচিবালয়ে বিক্ষোভকারীদের বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ

brs@admin

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে তিন ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া

News Desk