BRS TIMES
শান্তি-শৃঙ্খলা ভাঙলে কাউকে ছাড় নয় ‐ হুঁশিয়ারি মিন্টুর
জাতীয়প্রচ্ছদরাজনীতিসারাদেশ

শান্তি-শৃঙ্খলা ভাঙলে কাউকে ছাড় নয় ‐ হুঁশিয়ারি মিন্টুর

শান্তি-শৃঙ্খলা ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) ফেনীর দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা, জ্বালাও‐পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

মিন্টু বলেন, দেশের বর্তমান আইন অনুযায়ী একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দাগনভুঞায় এমন কোনো কার্যক্রম করবেন না, যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়।

শান্তি-শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়

পরিবেশমন্ত্রী বলেন, আমরা চাই, দাগনভূঞায় সবাই শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করুক। কেউ যদি এমন কোনো কার্যক্রম করেন, যাতে এ এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো ছাড় দেবে না।

বিক্ষোভ মিছিলটি মিন্টুর নেতৃত্বে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে গিয়ে শেষ হয়, সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রনেতা কাজী ফটিকের নেতৃত্বে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মানিক, জেলা যুবদলের সাবেক সহসম্পাদক ইসমাইল হোসেন সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

Related posts

মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা, নিউ ইয়র্কে গ্রেপ্তার এক ব্যক্তি

brs@admin

নয়াপল্টনে যুবদলের সমাবেশে আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি

rahman himel

আজকের স্বর্ণের বাজারদর: কোন ক্যারেটের দাম কত

News Desk

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

News Desk

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট

News Desk

তিস্তা প্রকল্প: দেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল

News Desk