BRS TIMES
বাজুসের ঘোষণায় আবারও ধস সোনার দামে
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

বাজুসের ঘোষণায় আবারও ধস সোনার দামে

দেশের বাজারে আবারও বড় ধস নেমেছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক লাফে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই সিদ্ধান্ত জানানো হয়। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নেওয়া নতুন এই দর শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। এর আগে গতকাল বৃহস্পতিবারও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সোনার দামে নতুন তালিকা

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না; তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এ নিয়ে টানা আট দফায় দেশের বাজারে সোনার দাম কমল ভরিতে মোট ২৮ হাজার ৫১৮ টাকা। বিশ্ববাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে দাম কমছে বলে জানিয়েছে বাজুস।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

Related posts

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

brs@admin

তৃতীয় দিনটা শুধুই হৃদয়ের ‐ মুশফিককে ছাড়িয়ে ইতিহাস

rahman himel

আট রেল স্টেশনে দুদকের অভিযান

brs@admin

টি-টোয়েন্টি সিরিজ: নেদারল্যান্ডস টিম এখন বাংলাদেশে

News Desk

আজকের স্বর্ণের দাম: ৩ সেপ্টেম্বর ২০২৬

News Desk

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

rahman himel