BRS TIMES
ইসলামী ও ন্যাশনাল ব্যাংকে ২৪ হাজার কোটির সহায়তা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

ইসলামী ও ন্যাশনাল ব্যাংকে ২৪ হাজার কোটির সহায়তা

সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ১৭ হাজার কোটি টাকা ডিমান্ড লোন এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ৭ হাজার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। দুই ব্যাংক মিলিয়ে মোট তারল্য সহায়তার পরিমাণ ২৪ হাজার কোটি টাকা।

সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে আজ জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, গ্যারান্টির বিপরীতে সোনালী ব্যাংক ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা দিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য ব্যাংক রান ঠেকাতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১৭(১)(বি) ধারা অনুযায়ী সরকার সংকটে পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ তারল্য সহায়তা দিতে পারে।

তারল্য সহায়তার আইনি ভিত্তি

তিনি আরও বলেন, তারল্য সহায়তা দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমান্ড প্রমিসরি নোট নেওয়া হয়। এর ভিত্তিতে দেওয়া তারল্য সহায়তা পরিশোধের বাধ্যবাধকতা সংশ্লিষ্ট ব্যাংকের রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া নিয়ে দুই ব্যাংকেই চাপ তৈরি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় এই বিশেষ সহায়তার ব্যবস্থা করা হয়।

Related posts

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Desk

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল হামলা ‐ আহত ১

rahman himel

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো ‘মজা করছেন’: সাবেক মার্কিন দূত

brs@admin

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

brs@admin

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk