BRS TIMES
ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব এখন কঙ্গোর ইবোলা
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব এখন কঙ্গোর ইবোলা

কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা প্রাদুর্ভাব। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১১ হাজার, যা ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বুনিয়া এলাকায় আক্রান্তের সংখ্যা কমলেও প্রত্যন্ত ও দুর্গম গ্রামাঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। নিরাপত্তাহীনতা ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেসব এলাকায় চিকিৎসা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।

কঙ্গোর ইবোলা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিভাগের প্রধান চিকওয়ে ইহেকওয়েজু বলেন, পরিস্থিতিতে আশার লক্ষণ দেখা গেলেও প্রত্যন্ত এলাকায় ভাইরাসের বিস্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর অন্তত ৮০টি হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, সরঞ্জামের ঘাটতিতে ভাইরাসটি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

জাতিসংঘের ইবোলা সমন্বয়ক জুলিয়েন হার্নিস জানান, নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রায় ৮০ শতাংশ সময় মাঠপর্যায়ে কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে। বাকি সময়ে অনেক এলাকায় পৌঁছানোই যাচ্ছে না।

গত মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে এই প্রাদুর্ভাব শনাক্ত হয়। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বিরল বুন্ডিবুগিও প্রজাতি, যার কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা এখনো নেই। এ কারণে নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে।

এর আগে ইতিহাসের সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব ছিল পশ্চিম আফ্রিকায়, যেখানে আক্রান্ত হয়েছিল প্রায় ২৮ হাজার মানুষ। এবারের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Related posts

সাবেক সচিব জিয়াউল গ্রেফতার

News Desk

যমুনাসহ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

News Desk

করোনায় বৃদ্ধের মৃত্যু

brs@admin

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব, মিয়ানমারকে ঘিরে নতুন আহ্বান

News Desk

চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

News Desk

বিচার বিভাগ স্বাধীন না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয় : প্রধান বিচারপতি

News Desk