BRS TIMES
পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এই নিয়োগ চূড়ান্ত হতে কেবল মার্কিন সিনেটের অনুমোদন বাকি। অনুমোদন পেলে ইসলামাবাদে মার্কিন মিশনের পূর্ণ দায়িত্ব নেবেন তিনি।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বেকার বর্তমানে পাকিস্তানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম দায়িত্ব ছাড়ার পর তিনি এই দায়িত্ব পান।

মার্কিন রাষ্ট্রদূত পদে বাকি সিনেটের অনুমোদন

তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় কাজ করেন। পরবর্তীতে তিনি লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।

২০১১ সালে লিবিয়ায় বিপ্লবের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন দূতাবাসে অবস্থান করেছিলেন। তার সেই ভূমিকা তখন বেশ আলোচিত হয়।

এ ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকাবিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের শুরুর দিকে পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। অর্থাৎ পাকিস্তান তার কাছে একেবারে নতুন কর্মস্থল নয়।

বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক যখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে, ঠিক তখনই বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করল ট্রাম্প প্রশাসন। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

Related posts

বিকেলে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin

ভোলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

News Desk

জাপান পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধিদল

News Desk

আ.লীগের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রেখেছিল : আসাদুজ্জামান

News Desk

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

News Desk