BRS TIMES
নাফ নদীতে ভাসমান বোট থেকে ইয়াবার বড় চালান জব্দ
জাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

নাফ নদীতে ভাসমান বোট থেকে ইয়াবার বড় চালান জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভাসমান একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ পিস ইয়াবা। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে এই বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। সাবরাংয়ের আলোর গোলা জোড়া এলাকা সংলগ্ন নদী থেকে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ইয়াবার বড় চালানসহ আটক ২

কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেই তথ্যের ভিত্তিতেই সকাল থেকে নদীতে অবস্থান নেয় কোস্ট গার্ডের একটি দল।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। ইয়াবা পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে। দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটক দুজন হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)। জব্দ করা ইয়াবা, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এই চালানের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উপকূলীয় অঞ্চলে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Related posts

ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ

brs@admin

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিটিভির ৩৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান

brs@admin

এগারো দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে জানা নেই : আইজিপি

News Desk

বিআরপিকে নিবন্ধন না দিতে ইসিতে জেআরসির চিঠি

News Desk

হবিগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

rahman himel

যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট আর্টিলারি কিনছে সুইডেন

News Desk