BRS TIMES
স্বামীর প্রশংসাই সংসারের ভিত ‐ মনে করেন তিশা
প্রচ্ছদবিনোদনশিরোনাম

স্বামীর প্রশংসাই সংসারের ভিত ‐ মনে করেন তিশা

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ষোলো বছরের দাম্পত্য জীবন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যের সূত্র হিসেবে প্রত্যাশাহীনতার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি সংসার ও সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিশা। তিনি বলেন, আমরা একে অপরের কাছে কখনো কিছু প্রত্যাশা করি না।

সংসারের ভিত প্রত্যাশাহীনতা ও প্রশংসায়

তিশার মতে, সঙ্গীর ওপর বাড়তি প্রত্যাশার চাপ না থাকলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক থাকে। কোনো শর্ত বা হিসাব ছাড়া একসঙ্গে পথ চললে পারস্পরিক গ্রহণযোগ্যতা ও আন্তরিকতা আরও বাড়ে বলেও মনে করেন তিনি।

স্বামীর প্রশংসাই সংসারের ভিত ‐ মনে করেন তিশা

সম্পর্কের ভিত মজবুত রাখতে শুধু প্রত্যাশাহীনতাই নয়, সঙ্গীর যোগ্যতার প্রশংসা করাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিশা।

তিনি বলেন, একে অপরের কাজ ও গুণের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

উল্লেখ্য, তিশা ও ফারুকীর সংসার ভাঙছে, এমন গুঞ্জন একসময় ছড়িয়ে পড়েছিল বিনোদন অঙ্গনে।

স্বামীর প্রশংসাই সংসারের ভিত ‐ মনে করেন তিশা

তখন ফারুকী গণমাধ্যমকে জানিয়েছিলেন, এ খবরের কোনো ভিত্তি নেই। তিনি বা তিশা, কেউই এ নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানিয়েছিলেন তিনি।

২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এই দম্পতি। ২০২২ সালে তাঁদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়।

Related posts

লেজার অস্ত্রে ভারতের সাফল্য, বাংলাদেশের জন্য যে বার্তা

News Desk

মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

News Desk

বাংলাদেশকে অপেক্ষার বার্তা যুক্তরাষ্ট্রের

News Desk

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান

brs@admin

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইবিজেএ’র নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

News Desk

৫১ শতাংশ মার্কিন ভোটার ইসরায়েলকে সহায়তার বিরুদ্ধে

News Desk