BRS TIMES
ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীতে আটক ৫২২
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীতে আটক ৫২২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

সবচেয়ে বেশি আটক মিরপুর বিভাগে

গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১৬৬ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৪ জন, গুলশান বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন ও মতিঝিল বিভাগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্য বিভাগগুলোর মধ্যে লালবাগ বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৩ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Related posts

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণাগুলোকে ইরাকের স্বাগত

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

brs@admin

জ্বালানি খাতে এক বছরে সাশ্রয় ১৪ হাজার ১৩১ কোটি টাকা

News Desk

তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল ইসলাম

brs@admin

শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ

News Desk

মিশরে হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে ইসরাইল; চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য ফাঁস

News Desk