BRS TIMES
গাজীপুরে স্বাভাবিক ছন্দে ফিরল শিল্পাঞ্চল মাঠে বিজিবি-পুলিশ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

গাজীপুরে স্বাভাবিক ছন্দে ফিরল শিল্পাঞ্চল মাঠে বিজিবি-পুলিশ

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অচলাবস্থার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ছুটি শেষে রোববার সকাল থেকে কারখানায় যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের কারণে বন্ধ থাকা কারখানাগুলোও খুলেছে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে অস্থিরতা ঠেকাতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য

সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, শ্রমিকেরা স্বাভাবিকভাবে কারখানায় ঢুকছেন। কারখানার ফটকের চিত্র ছিল অন্য যেকোনো কর্মদিবসের মতোই। কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পোশাকশ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, কাজে ফিরে তাঁরা আনন্দিত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্মস্থলে ফেরা কয়েকজন শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন বাড়ানোর দাবির সঙ্গে তাঁরা একমত। তবে কাজ বন্ধ রেখে আন্দোলন, ভাঙচুর বা অস্থিরতা তাঁরা চান না। নিয়মিত কাজের পাশাপাশি ন্যায্য দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান তাঁরা।

বেতন বাড়ানোর দাবিতে গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। কয়েক দফা মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

Related posts

ইসরায়েলি হামলায় ১১ জন মন্ত্রী নিহত, নিশ্চিত করল হুথিরা

News Desk

সৌম্যকে স্পষ্ট প্রধান নির্বাচকের কড়া বার্তা

brs@admin

গায়ানায় ২ বিদেশীকে গুলি করে হত্যা

News Desk

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, নিহত ২২

News Desk

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

News Desk