BRS TIMES
‘উদ্যোগ’ ঋণের নামে প্রতারণা ‐ সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

‘উদ্যোগ’ ঋণের নামে প্রতারণা ‐ সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে বিকাশসহ মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তারা অর্থ আদায় করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘উদ্যোগ’ ঋণের নামে প্রতারণা: ব্যাংক যা বলল

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো অফিশিয়াল ফেসবুক পেজ নেই। প্রতারক চক্র ভুয়া পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করছে।

সতর্কবার্তায় বলা হয়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, শনাক্তকরণ ও অর্থায়নের এই কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ঋণের নিশ্চয়তার বিনিময়ে কাউকে কোনো অর্থ পরিশোধ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ভুয়া পেজ ও প্রতারক চক্রের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কর্মসূচিটি আরও ৫৬টি জেলায় সম্প্রসারণ করা হয়েছে। এসব জেলায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হচ্ছে। প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে অনুদান। সহায়তার অর্থ এককালীন পরিশোধ করা হয়।

আবেদন করতে হয় সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে ফরম সংগ্রহ করে। আবেদনের ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।

এর আগে পরীক্ষামূলকভাবে ৮টি জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু ছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

Related posts

বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

brs@admin

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, যা বললেন শিশির মনির

News Desk

মধ্যবর্তী নির্বাচন সামনে, ট্রাম্পের প্রচারে ফের ট্রান্সজেন্ডার ইস্যু

News Desk

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk

আ’লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

News Desk

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

brs@admin