BRS TIMES
মেট্রোর পর এবার মনোরেল ‐ পরিকল্পনায় দুটি রুট
জাতীয়প্রচ্ছদশিরোনাম

মেট্রোর পর এবার মনোরেল ‐ পরিকল্পনায় দুটি রুট

মেট্রোরেলের পর এবার রাজধানীতে মনোরেল চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর এখন রুট দুটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।

দুটি মনোরেল রুট: প্রস্তাবে কোন পাঁচটি রুট

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বাসসকে বলেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে। এটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে।

তিনি বলেন, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান ও পরিকল্পনায় থাকা মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ থাকবে। বিশেষ করে মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশের যাতায়াত সহজ করতে এসব সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের (বিআরটিসি) পরামর্শকেরা প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে শেষ করেছেন। চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে। সমীক্ষা ও নকশা প্রণয়নে সরকার রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। রুটগুলো হলো পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বিমানবন্দর-বসুন্ধরা (২৫ দশমিক ২ কিলোমিটার), মধ্য বাড্ডা-ভুলতা (১৪ দশমিক ৬ কিলোমিটার), রামপুরা-ডেমরা (১০ দশমিক ৩ কিলোমিটার), মোহাম্মদপুর-পোস্তগোলা (১১ দশমিক ৭ কিলোমিটার) এবং উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর-সাভার (১৭ দশমিক ৬ কিলোমিটার)।

কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে এই প্রস্তাবগুলো থেকে চূড়ান্ত দুটি মনোরেল রুট নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে যাত্রী চাহিদা, সম্ভাব্য সুফল ও আর্থিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ডিটিসিএ।

যানজট কমানো ও নগর পরিবহনব্যবস্থার উন্নয়নে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ঢাকায় মনোরেল চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে। উড়াল কাঠামোর ওপর দিয়ে চলাচল করায় ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে সড়কের জায়গা সীমিত, সেখানে মনোরেল কতটা কার্যকর হবে, তা-ই যাচাই করছে ডিটিসিএ।

Related posts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

News Desk

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

News Desk

সাবিনাদের দেড় কোটি টাকা আজও দেয়নি বাফুফে

News Desk

‘গুম আর কখনো নয়’ – আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি

News Desk

হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে : ট্রাম্প

News Desk

ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরালো ইসি

News Desk