BRS TIMES
গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় না ‐ নাহিদ ইসলাম
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় না ‐ নাহিদ ইসলাম

গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।

গায়ের জোরে ক্ষমতায়: বিএনপিকে যা বললেন নাহিদ

শুক্রবার সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি এখন গায়ের জোরে সরকারে আছে। অতীতে গায়ের জোরে অনেকে ক্ষমতায় ছিল, কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে বিএনপিকে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তাঁর অভিযোগ, ৫ আগস্টের পর থেকে যারা শুধু নিজেদের চেয়ার ও ক্ষমতার কথা ভেবেছে, দেশ পরিবর্তন ও সংস্কারের কথা ভাবেনি, তারাই অনৈক্য তৈরি করেছে। এখন আওয়ামী লীগকে সামলাতে না পেরে তারাই ঐক্যের কথা বলছে।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের পদক্ষেপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সমঝোতা আছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে যে ভুল করেছিলেন, তার মাসুল বিএনপিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে।

তিনি বলেন, সেখান থেকে বিএনপি যদি শিক্ষা না নেয়, তাহলে এর পরিণতি কী হবে তা বলা যায় না। এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে, এসব পদক্ষেপ ছাত্র আন্দোলনেরই ফল।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি সার্বিক প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এ উপলক্ষে জেলায় জেলায় কর্মসূচি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় চলছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতা।

Related posts

শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম

News Desk

ইসরায়েলি হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

News Desk

ডিএমপির সাবেক কমিশনারকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

brs@admin

রাশিয়াকে কিম জং উনের নিঃশর্ত সমর্থন

News Desk

ফেসবুক, টুইটার বন্ধ করল নেপাল

News Desk

নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

brs@admin