BRS TIMES
দেশের রোগীকে আর বিদেশমুখী হতে হবে না ‐ মন্ত্রী জাহিদ
জাতীয়প্রচ্ছদশিরোনাম

দেশের রোগীকে আর বিদেশমুখী হতে হবে না ‐ মন্ত্রী জাহিদ

দেশের রোগীকে আর বিদেশমুখী হতে হবে না, দেশেই মিলবে সব ধরনের জটিল ও আধুনিক চিকিৎসাসেবা। এমন লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার, বলেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন ও দ্বিতীয় আউটরিচ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের রোগীকে আর বিদেশমুখী নয়

মন্ত্রী বলেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত চিকিৎসা পান এবং কাউকে যাতে রাজধানীতে আসতে না হয়, সে লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

মন্ত্রীর ভাষায়, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও দিকনির্দেশনা দেবে; তবে চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। তিনি নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী।

সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

Related posts

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

brs@admin

ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

News Desk

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

News Desk

ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান অ্যামনেস্টির

brs@admin

কক্সবাজারে পিটার হাস

News Desk