BRS TIMES
জাতীয় গ্রিডের তেল চুরির চক্রে সাবেক ইউপি সদস্য
জাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতীয় গ্রিডের তেল চুরির চক্রে সাবেক ইউপি সদস্য

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের তেল চুরির বড় একটি চক্রের সন্ধান পেয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। পাইপলাইন ছিদ্র করে মাত্র দুই দিনে চুরি করা হয়েছে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

বুধবার রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উত্তর নোয়াপাড়ার রতনপুর এলাকায় ঘটনাস্থলে ৫-৬ জনকে দেখতে পেয়ে নিরাপত্তা দল ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ ইঞ্চি ক্ল্যাম্প, ১ ইঞ্চি জিআই পাইপ ও দুটি বল ভালভ জব্দ করা হয়।

জাতীয় গ্রিডের তেল চুরি: যেভাবে ধরা পড়ল চক্র

অভিযোগে বলা হয়েছে, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়িতে তেল মজুতের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মাটির নিচে দুটি গোপন ট্যাংক ও গর্ত। তার বাড়ির পুকুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বড় দুটি পানির ট্যাংকও।

জিটিসিএলের তত্ত্বাবধায়ক দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন ঘটনাস্থলে ঘোরাফেরা করছিলেন এবং কাজে বাধা দিচ্ছিলেন।

এ ঘটনায় বুধবার রাতে মাধবপুর থানায় মামলা করেছেন জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন। মামলায় ইসলাম উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মনিরুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে বলে ধারণা করা হচ্ছে। উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, এতে বড় আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের ঝুঁকি তৈরি হচ্ছে। অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, জিটিসিএলের লিখিত অভিযোগে নিয়মিত মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Related posts

সারাহ কুকের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক

brs@admin

এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত!

brs@admin

নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

News Desk

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

News Desk

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

News Desk

২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

News Desk