BRS TIMES
অমিতাভ বচ্চন: কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের অভিবাদন
প্রচ্ছদবিনোদনশিরোনাম

হুমকি উপেক্ষা করে ভক্তদের সামনে অমিতাভ

প্রতি রবিবারের মতো এবারও জুহুর বাংলো ‘জলসা’র বাইরে জড়ো হয়েছিলেন ভক্তরা। বোমা হুমকির পর এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতর থেকে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানালেন অমিতাভ বচ্চন।

গতকাল রবিবার (১ নভেম্বর) উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নাড়েন ৮৪ বছর বয়সী এই অভিনেতা, মাঝেমধ্যে হাতজোড়ও করেন। তাঁর মঞ্চের তিন দিকে ছিল প্রায় ১২ ফুট উঁচু স্বচ্ছ কাচের কবচ। ঠিক পেছনেই দাঁড়িয়ে পুরো আয়োজন নজরে রাখছিলেন ছেলে অভিষেক বচ্চন।

অমিতাভ বচ্চন কেন কাচের আড়ালে

সম্প্রতি একটি বেনামি ইমেলে জলসা, মুম্বাইয়ের মেয়রের কার্যালয় ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির সময়সীমা ছিল ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। এর পর থেকেই অমিতাভের নিরাপত্তা বাড়ানো হয়। জুহু এলাকায় সম্প্রতি আরেক অভিনেতার বাড়ি ঘিরে গুলির ঘটনাও সতর্কতা বাড়িয়েছে।

জলসার বাইরে এদিন ব্যারিকেড দিয়ে রাস্তা নিয়ন্ত্রণে রাখে মুম্বাই পুলিশ, মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ সদস্য। কাচের আড়ালেও প্রিয় তারকাকে একনজর দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। মুহূর্তটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কয়েক দশক ধরে প্রতি রবিবার জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন অমিতাভ বচ্চন। হুমকির পরও সেই রীতিতে ছেদ পড়েনি, তবে এবারই প্রথম তিনি এলেন কাচের ঘেরাটোপের ভেতরে। গত ২৫ অক্টোবরও বর্ধিত নিরাপত্তার মধ্যেই ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

Related posts

আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেকৃবি শিক্ষার্থীরা

News Desk

বিএনপির ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

News Desk

মেয়েটির সম্মান রক্ষা করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন

brs@admin

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

News Desk

সরকারের সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারে, ডিমের দাম সাক্ষী: নাহিদ ইসলাম

News Desk