BRS TIMES
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক
জাতীয়প্রচ্ছদশিরোনাম

অস্থিরতা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের পাশাপাশি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যা বললেন মজুরি নিয়ে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে, সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। পতিত শক্তির দোসররা নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।

মজুরি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয় ও তাদের জীবনমান উন্নত হয়। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারিত হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠিত হয়েছে। আজই হয়তো বোর্ডের প্রথম সভা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে যত শিগগির সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণ করে ঘোষণা দেওয়া হবে।

সূত্র: কালের কণ্ঠ।

Related posts

বিমান বিধ্বস্ত : রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

News Desk

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

News Desk

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

News Desk

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

News Desk

জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহতা ফুটে উঠল ১৭ ভিডিও’তে

News Desk

সড়কে একই পরিবারের ৭ জনের প্রাণহানি

News Desk