BRS TIMES
শাহরুখ খানের জন্মদিন: ‘কিং’ ছবির গানে শাহরুখ ও দীপিকা
প্রচ্ছদবিনোদনশিরোনাম

শাহরুখের জন্মদিনে চমক: এলো ‘কিং’-এর প্রথম গান

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। আজ সোমবার ৬১ বছরে পা দিলেন তিনি। আর ঠিক মধ্যরাতে ভক্তদের জন্য চমক নিয়ে এলো তাঁর নতুন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’।

গানটিতে পর্দায় রোমান্টিক মুডে ধরা দিয়েছেন শাহরুখ ও দীপিকা পাড়ুকোন। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। তবে সবচেয়ে বড় চমক, গানটির ইংরেজি র‍্যাপ অংশ লিখেছেন ও গেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা এড শিরান, পর্দায় যার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাহরুখ নিজেই।

৩ মিনিট ৪২ সেকেন্ডের গানটির সুর করেছেন সাচিন-জিগার, কথা লিখেছেন কুমার। গানটি প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ছবির মুক্তির তারিখও মনে করিয়ে দিয়েছেন শাহরুখ।

শাহরুখ খানের জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ভিড়

জন্মদিন উপলক্ষে ভোর থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতের সামনে জড়ো হন হাজারো ভক্ত। কেউ এসেছেন কলকাতা থেকে, কেউ নান্দেদ থেকে। বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করে মুম্বাই পুলিশ।

তবে প্রতিবছরের মতো এবার মান্নাতের বারান্দায় এসে ভক্তদের হাত নাড়াননি শাহরুখ। বদলে বাড়ির সামনে প্রদর্শিত হয়েছে তাঁর হাতে লেখা ধন্যবাদের নোট। পাশাপাশি ‘কিং’ ছবির আবহে আলোকসজ্জায় সেজে ওঠে বান্দ্রা-ওয়ারলি সি লিংক।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। ছবিতে আরও আছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

সূত্র: এএনআই ও বলিউড হাঙ্গামা।

Related posts

আইএসপিআরের বক্তব্য গণঅধিকার পরিষদের প্রত্যাখ্যান

News Desk

সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

brs@admin

ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

brs@admin

ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন পরীমনি

News Desk

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

brs@admin